শ্রীনগর-কাটরা বন্দে ভারতের সম্প্রসারিত নিময়িত যাত্রা শুরু, সুরক্ষা জোরদার
জম্মু, ২ মে (হি.স.): জম্মু তাওয়াই রেল স্টেশন থেকে শ্রীনগর-কাটরা বন্দে ভারত এক্সপ্রেসের সম্প্রসারিত পরিষেবা শনিবার থেকে শুরু হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শনিবার সকাল থেকে নিয়মিত এই ট্রেনের যাত্রা শুরু হয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত ব
শ্রীনগর-কাটরা বন্দে ভারতের সম্প্রসারিত নিময়িত যাত্রা শুরু, সুরক্ষা জোরদার


জম্মু, ২ মে (হি.স.): জম্মু তাওয়াই রেল স্টেশন থেকে শ্রীনগর-কাটরা বন্দে ভারত এক্সপ্রেসের সম্প্রসারিত পরিষেবা শনিবার থেকে শুরু হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শনিবার সকাল থেকে নিয়মিত এই ট্রেনের যাত্রা শুরু হয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত বৃহস্পতিবার জম্মু তাওয়াই রেল স্টেশন থেকে শ্রীনগর-কাটরা বন্দে ভারত এক্সপ্রেসের সম্প্রসারিত পরিষেবার সূচনা করেন। আর শনিবার থেকে শুরু হল নিয়মিত যাত্রা।

এই ট্রেনটি আগে শ্রীনগর থেকে শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা পর্যন্ত চলত, সেটি এখন থেকে একেবারে জম্মু তাওয়াই পর্যন্ত চলবে। এর ফলে দেশের সবচেয়ে আধুনিক ট্রেনটি সরাসরি জম্মু ও কাশ্মীরের বৃহত্তম শহর এবং রেলকেন্দ্রে এসে পৌঁছবে। আগে এতে ৮টি কোচ ছিল, যা এখন বাড়িয়ে ২০টি কোচ করা হয়েছে। এক যাত্রী বলেন, এতে অনেক সময় বাঁচবে এবং বহু মানুষ উপকৃত হবেন। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার জন্য এটি একটি উন্নততর উপায় এবং পর্যটনের জন্যও এটি ভালো। ওপর এক যাত্রী বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রধানমন্ত্রী মোদীর প্রচেষ্টায় এবং কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উদ্বোধনের পর, এই ট্রেনটি নিয়মিত চলাচল শুরু করেছে এবং আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande