উত্তর-পূর্ব দিল্লিতে যুবককে গুলি করে খুন, তদন্তে পুলিশ
নয়াদিল্লি, ২০ মে (হি.স.): উত্তর-পূর্ব দিল্লিতে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন ২২ বছর বয়সী এক যুবক। মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে ওয়েলকাম থানার অন্তর্গত কেশব চকের অদূরে শ্যামলাল কলেজের কাছে। মৃতের নাম - আমানুল্লাহ কুরেশি। সে মৌজপুরের গুরুদ্বার মহল্লার
উত্তর-পূর্ব দিল্লিতে যুবককে গুলি করে খুন, তদন্তে পুলিশ


নয়াদিল্লি, ২০ মে (হি.স.): উত্তর-পূর্ব দিল্লিতে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন ২২ বছর বয়সী এক যুবক। মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে ওয়েলকাম থানার অন্তর্গত কেশব চকের অদূরে শ্যামলাল কলেজের কাছে। মৃতের নাম - আমানুল্লাহ কুরেশি। সে মৌজপুরের গুরুদ্বার মহল্লার বাসিন্দা ছিল। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার মধ্যরাতে স্কুটি চালিয়ে যাচ্ছিল আমানুল্লাহ। সেই সময় দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে এবং খুব কাছ থেকে গুলি চালায়।

নিহতের বাবা বলেন, যেভাবে আমাদের প্রিয়জনকে হত্যা করা হয়েছে, ঠিক একইভাবে তাদের পক্ষের কাউকে হত্যা না করা পর্যন্ত আমরা শান্তি পাব না। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, ব্যক্তিগত শত্রুতার জন্য এই খুন। রাতেই ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে পুলিশ ও ফরেনসিক দল। উত্তর-পূর্ব জেলার অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বা বলেন, অপরাধে জড়িত অভিযুক্তদের শনাক্ত, সন্ধান ও গ্রেফতার করতে একাধিক দল কাজ করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande