শিক্ষক নিগ্রহ ও ডাকাতি কাণ্ডে বড়জোড়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গ্রেফতার, স্বস্তিতে এলাকা
বাঁকুড়া, ২০ মে (হি.স.): শিক্ষক পেটানো এবং ডাকাতির ঘটনায় সাংসদ ঘনিষ্ঠ এক ছাত্র নেতা গ্রেফতার হওয়ার পর, এবার পুলিশের জালে জড়ালেন বড়জোড়ার প্রভাবশালী তৃণমূল নেতা আমজাদ মণ্ডল। বুধবার ভোরে বাঁকুড়ার বড়জোড়া থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃত আমজাদ মণ্ডল
শিক্ষক নিগ্রহ ও ডাকাতি কাণ্ডে বড়জোড়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গ্রেফতার, স্বস্তিতে এলাকা


বাঁকুড়া, ২০ মে (হি.স.): শিক্ষক পেটানো এবং ডাকাতির ঘটনায় সাংসদ ঘনিষ্ঠ এক ছাত্র নেতা গ্রেফতার হওয়ার পর, এবার পুলিশের জালে জড়ালেন বড়জোড়ার প্রভাবশালী তৃণমূল নেতা আমজাদ মণ্ডল। বুধবার ভোরে বাঁকুড়ার বড়জোড়া থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃত আমজাদ মণ্ডল বড়জোড়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পদে রয়েছেন। এলাকায় অত্যন্ত দাপুটে নেতা হিসেবে পরিচিত এই তৃণমূল নেতার গ্রেফতারির খবর চাউর হতেই বড়জোড়া ব্লকের বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস কর্মী-সমর্থক থেকে শুরু করে আপামর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি ও খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, আমজাদ মণ্ডলের বিরুদ্ধে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় বিরোধীদের মারধর, এলাকা দখল এবং বুথ জ্যাম করার মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। পাশাপাশি, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় বড়জোড়া বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে থেকে বিরোধী দলের কোনো প্রার্থীকে মনোনয়ন পত্র জমা দিতে না দেওয়ার ভুরি ভুরি অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পদের প্রভাব খাটিয়ে ঠিকাদারদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগও দীর্ঘদিনের। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার জানিয়েছেন, বড়জোড়া এলাকায় প্রতিটি কাজের টেন্ডার পাসের ক্ষেত্রে এবং বরাদ্দ টাকার একটি নির্দিষ্ট শতাংশ বা পার্সেন্টেজ আগেভাগেই আমজাদ মণ্ডলকে দিয়ে দিতে হতো।

পুলিশ সূত্রে জানা গেছে, বড়জোড়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আমজাদ মণ্ডলকে মূলত ‘অস্ত্র আইনে’ গ্রেফতার করা হয়েছে। এদিন ভোরে আমজাদ মণ্ডলের পখন্নার বাড়িতে হানা দিয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে। এদিন ধৃতকে বাঁকুড়া আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনার নেপথ্যে আর কোনো চক্র বা অপরাধের যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande