প্রোমোটারকে মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অমিত চক্রবর্তীকে আদালতে পেশ
বারাসাত, ২০ মে (হি. স.): রঘুনাথপুরে এক প্রোমোটারকে মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ সহযোগী অমিত চক্রবর্তী ওরফে ননীকে। বুধবার ধৃতকে বারাসাত আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় বাগুইহাটি পুলিশ স্টে
তোলাবাজি গ্রেফতার


বারাসাত, ২০ মে (হি. স.): রঘুনাথপুরে এক প্রোমোটারকে মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ সহযোগী অমিত চক্রবর্তী ওরফে ননীকে। বুধবার ধৃতকে বারাসাত আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় বাগুইহাটি পুলিশ স্টেশন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে বাগুইআটি থানার অন্তর্গত রঘুনাথপুর এলাকার প্রোমোটার কিশোর হালদারের কাছে ৫০ লক্ষ টাকা তোলা দাবি করা হয়। অভিযোগ, প্রথমে তিন লক্ষ টাকা দেওয়ার পর বাকি টাকা দিতে অস্বীকার করলে কিশোর হালদারের উপর হামলা চালানো হয়। তাঁকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় তিনি গুরুতর জখম হন।এরপর কিশোর হালদার বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। এবার তদন্তে নেমে অমিত চক্রবর্তী ওরফে ননীকেও গ্রেফতার করল পুলিশ।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande