
ধর্মশালা, ২০ মে ( হি.স.) : অবৈধ মাদক পাচার মামলায় হিমাচল প্রদেশের নূরপুর জেলা পুলিশের তৎপরতায় বুধবার গ্রেফতার করা হলো আরও এক অভিযুক্তকে। এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃতের নাম নাম শুক্রদীন (৩৫)। সে চম্বা জেলার তলেশা গ্রামের বাসিন্দা।
এদিন তিনি আরও জানান , ১৩ এপ্রিল রেহন থানার অন্তর্গত চম্বা থেকে ১ কিলো ২১০ গ্রাম মাদক (চরস) সহ পুলিশ রবিন ও ইউসুফকে গ্রেফতার করে। তারা দুজনেই চম্বার বাসিন্দা । তদন্ত যত এগোয় , পুলিশের হাতে আরও নতুন তথ্য উঠে আসে । সেই তথ্যের ভিত্তিতে পুলিশ এলাকায় নজরদারি আরও বাড়ায় এবং বুধবার মাদক পাচার চক্রে যুক্ত শুক্রদীনকে গ্রেফতার করে। প্রাথমিক ভাবে ধৃতের জিজ্ঞাসাবাদ চলছে । এই মাদক পাচারের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা , তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক