
ভাবনগর, ২০ মে ( হি.স.): গুজরাটের ভাবনগরে ঘটলো এক পথ দুর্ঘটনা। মঙ্গলবার গভীর রাতে ভাবনগর -ধোলেরা রোডে ভাদভিদ টোল প্লাজার কাছে ঘটেছে দুর্ঘটনাটি । একটি বেপরোয়া গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি পণ্যবাহী গাড়ির (কন্টেনার) পিছনে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা তিন জনের মৃত্যু হয়। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম বীরেন্দ্র সিং সরবাইয়া, বলভদ্রসিং চুডাসমা এবং ইমতিয়াজ মালিক।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে ভাবনগর সড়কে একটি পণ্যবাহী গাড়ি (কন্টেনার) যাচ্ছিল। সেই সময় পিছন থেকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে কন্টেনারে । সংঘর্ষের তীব্রতা বেশি থাকার কারণে গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় । দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছু ঘন্টার প্রচেষ্টার পর মৃতদেহগুলোকে উদ্ধার করে। দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক