দিল্লি-এনসিআর-এ অস্বস্তিকর গরম, হলুদ সতর্কতা জারি আইএমডি-র
নয়াদিল্লি, ২০ মে (হি.স.): অসহ্য গরমে নাজেহাল অবস্থা জাতীয় রাজধানী দিল্লিতে। দিল্লি-এনসিআর জুড়ে বুধবারও বজায় রয়েছে তীব্র গরম। তাপপ্রবাহের পরিস্থিতির প্রেক্ষিতে হলুদ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক
দিল্লি-এনসিআর-এ অস্বস্তিকর গরম


নয়াদিল্লি, ২০ মে (হি.স.): অসহ্য গরমে নাজেহাল অবস্থা জাতীয় রাজধানী দিল্লিতে। দিল্লি-এনসিআর জুড়ে বুধবারও বজায় রয়েছে তীব্র গরম। তাপপ্রবাহের পরিস্থিতির প্রেক্ষিতে হলুদ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েকদিন গরমের দহনজ্বালা থেকে স্বস্তি মিলবে না।

আইএমডি সতর্ক করে জানিয়েছে, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে সপ্তাহজুড়ে তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় আগামী দুই দিন বজায় থাকবে গরম। ২৫ মে পর্যন্ত পশ্চিম উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande