৫.৯ তীব্রতার ভূমিকম্প জাপানে, সুনামির সতর্কতা নেই
টোকিও, ২০ মে (হি.স.): ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের কাগোশিমা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। তবে সুনামির কোনও সতর্কবার্তা জারি করা হয়নি। বুধবার দক্ষিণ জাপানের কাগোশিমা অঞ্চলে ৫.৯ তীব্রতার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের জেরে ঘর-বাড়ি ক
৫.৯ তীব্রতার ভূমিকম্প জাপানে, সুনামির সতর্কতা নেই


টোকিও, ২০ মে (হি.স.): ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের কাগোশিমা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। তবে সুনামির কোনও সতর্কবার্তা জারি করা হয়নি। বুধবার দক্ষিণ জাপানের কাগোশিমা অঞ্চলে ৫.৯ তীব্রতার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের জেরে ঘর-বাড়ি কেঁপে ওঠে, বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভূমিকম্পের পরপরই কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং প্রাথমিকভাবে কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপানের আবহাওয়া দফতর নিয়েছে, ৫.৯ তীব্রতার ভূমিকম্প ওকিনাওয়া মূল দ্বীপের কাছে অনুভূত হয়। এই ভূমিকম্পে সুনামির কোনও ঝুঁকি নেই বলেও জানানো হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande