চিতাবাঘ আতঙ্কে উত্তেজনা, পরিবেশকর্মীদের তৎপরতায় উদ্ধার অসুস্থ মেছোবিড়াল
উদয়নারায়ণপুর, ২০ মে (হি. স.):-হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকের উত্তর চাঁদচক গ্রামে চিতাবাঘ আতঙ্ককে কেন্দ্র করে বুধবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে বনদফতর ও পরিবেশকর্মীদের তৎপরতায় উদ্ধার করা হয় পশ্চিমবঙ্গের রাজ্যপ্রাণী মেছোবিড়ালকে। ঘটনায় বড়
মেছো বিড়াল


উদয়নারায়ণপুর, ২০ মে (হি. স.):-হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকের উত্তর চাঁদচক গ্রামে চিতাবাঘ আতঙ্ককে কেন্দ্র করে বুধবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে বনদফতর ও পরিবেশকর্মীদের তৎপরতায় উদ্ধার করা হয় পশ্চিমবঙ্গের রাজ্যপ্রাণী মেছোবিড়ালকে। ঘটনায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় অসুস্থ বন্যপ্রাণীটি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শীতলা মন্দির সংলগ্ন এলাকায় তপন বরের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে একটি অসুস্থ মেছোবিড়াল ঢুকে পড়ে। বুধবার সকালে বাড়ির লোকজন অস্বাভাবিক শব্দ শুনে প্রাণীটিকে দেখতে পান। দূর থেকে দেখে সেটিকে চিতাবাঘ বলে মনে হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর ছড়াতেই বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। কেউ কেউ প্রাণীটিকে মারার উদ্যোগও নেন।পরিস্থিতির খবর পেয়ে স্থানীয় পরিবেশকর্মী রমেন বোধক বিষয়টি জানান হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের উদয়নারায়ণপুর ইউনিটের কো-অর্ডিনেটর সুমন চক্রবর্তীকে। পরে বনদফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সচেতন করেন পরিবেশকর্মীরা। উদ্ধার হওয়া অসুস্থ মেছোবিড়ালটিকে চিকিৎসার জন্য গড়চুমুক মিনি চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। এই ঘটনায় বন্যপ্রাণী সম্পর্কে সচেতনতার প্রয়োজনীয়তাও সামনে এসেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande