পশ্চিমবঙ্গ জুড়ে অব্যাহত জ্বালানি সরবরাহ : ইন্ডিয়ান অয়েল
কলকাতা, ২০ মে (হি.স.): পশ্চিমবঙ্গ জুড়ে পেট্রোল, ডিজেল এবং লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস-এর নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রেখেছে বলে বুধবার ইন্ডিয়ান অয়েলের তরফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বলা হয়েছে, টার্মিনাল, ডিপো, এলপিজি বটলিং প্ল্যান্ট এবং
পশ্চিমবঙ্গ জুড়ে অব্যাহত জ্বালানি সরবরাহ : ইন্ডিয়ান অয়েল


কলকাতা, ২০ মে (হি.স.): পশ্চিমবঙ্গ জুড়ে পেট্রোল, ডিজেল এবং লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস-এর নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রেখেছে বলে বুধবার ইন্ডিয়ান অয়েলের তরফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বলা হয়েছে, টার্মিনাল, ডিপো, এলপিজি বটলিং প্ল্যান্ট এবং খুচরো বিক্রয় কেন্দ্র সম্বলিত নিজস্ব বিস্তৃত সরবরাহ নেটওয়ার্কের মাধ্যমে জ্বালানির নির্বিঘ্ন প্রাপ্যতা নিশ্চিত করতে তেল শিল্প সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। সমস্ত বিক্রয় কেন্দ্রে জ্বালানি বিতরণের কাজ সুচারুভাবে চলছে এবং নির্ধারিত সুরক্ষা ও পরিচালন বিধি মেনে কোনওরকম নিষেধাজ্ঞা ছাড়াই সরবরাহ বজায় রাখা হচ্ছে। এও জানানো হয়েছে, গার্হস্থ্য উপভোক্তাদের জন্য এলপিজি সরবরাহও স্বাভাবিক রাখা হয়েছে এবং রাজ্য জুড়ে সিলিন্ডার বিতরণের কাজ মসৃণভাবে এগিয়ে চলেছে। নাগরিকদের অপ্রয়োজনীয় আতঙ্কিত হয়ে কেনাকাটা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande