উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে বজায় থাকবে গরম, পূর্বাভাস আইএমডি-র
নয়াদিল্লি, ২০ মে (হি.স.): উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে বজায় থাকবে গরমের দাপট, এমনটাই পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-র। আইএমডি-র বিজ্ঞানী নরেশ কুমার বলেন, পশ্চিম হিমালয় অঞ্চল থেকে শুরু করে সমগ্র উত্তর-পশ্চিম ভারত এবং মধ্য ভারত একটানা তাপপ্রবা
আইএমডি


নয়াদিল্লি, ২০ মে (হি.স.): উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে বজায় থাকবে গরমের দাপট, এমনটাই পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-র। আইএমডি-র বিজ্ঞানী নরেশ কুমার বলেন, পশ্চিম হিমালয় অঞ্চল থেকে শুরু করে সমগ্র উত্তর-পশ্চিম ভারত এবং মধ্য ভারত একটানা তাপপ্রবাহের কবলে রয়েছে। জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডেও তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করছে। আগামী দিনগুলোতেও পরিস্থিতি প্রায় একই রকম থাকবে বলে ধারণা করা হচ্ছে। উত্তর-পশ্চিম ভারত এবং মধ্য ভারতে তাপপ্রবাহের এই পরিস্থিতি আগামী প্রায় ৭ দিন ধরে অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। হিমালয় অঞ্চলে এই পরিস্থিতি আজ ও আগামীকাল থাকতে পারে, তবে সমভূমি অঞ্চলে তা অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। আমরা আগামী তিন দিনের জন্য উত্তর প্রদেশের দক্ষিণাংশ এবং মধ্যপ্রদেশের উত্তরাংশের জন্য 'রেড অ্যালার্ট' জারি করেছি। আমাদের অনুমান, তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসের উপরেই থাকতে পারে। সব মিলিয়ে, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশের জন্য 'অরেঞ্জ অ্যালার্ট' জারি করা হয়েছে। আমরা আশঙ্কা করছি যে, দিল্লি-এনসিআর-এ তাপমাত্রা বেশিই থাকবে। সেখানে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করতে পারে। দিল্লি-এনসিআর-এ তাপমাত্রা ৪৭ ডিগ্রির কাছাকাছিও পৌঁছে যেতে পারে। এই বিষয়টি মাথায় রেখে, দিল্লি-এনসিআর-এর জন্য আমাদের 'অরেঞ্জ অ্যালার্ট' আগামী সাত দিনের জন্য জারি করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande