
দেহরাদূন, ২০ মে (হি.স.): বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বদ্রীনাথ ধাম ফেরত তীর্থ যাত্রীরা। বুধবার সকালে উত্তরাখণ্ডের চাম্বা-আরাকোট রোডের সত্যোঁ-সকালানা এলাকার নয়াগাঁওয়ে জরুরি অবতরণ করল একটি যাত্রিবাহী হেলিকপ্টার। 'ট্রান্স ভারত অ্যাভিয়েশন' কোম্পানির এই হেলিকপ্টারটি বদ্রীনাথ ধাম থেকে দেহরাদূন ফিরছিল।
জানা গেছে, ওড়ার সময় আচমকা হেলিকপ্টারটি একটি হাই ভোল্টেজের বৈদ্যুতিন তারের সংস্পর্শে চলে আসায় উড়ানের পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ফলত যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পরিস্থিতি বুঝে হেলিকপ্টারের চালক (পাইলট) হেলিকপ্টারটিকে একটি ক্ষেতের মধ্যে জরুরি অবতরণ করেন । হেলিকপ্টারে চালক (পাইলট )–সহ মোট ছয়জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই সুরক্ষিত রয়েছেন । খবর পেয়ে পুলিশ, প্রশাসন এবং সংশ্লিষ্ট দফতরের বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক