রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ২০২৪ ব্যাচের আইএএস আধিকারিকদের
নয়াদিল্লি, ২০ মে (হি.স.): ২০২৪ ব্যাচের আইএএস আধিকারিকরা বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি বলেন, আধিকারিকদের নিরপেক্ষতাই হবে তাঁদের সততার মাপকাঠি। তাঁদের সংবেদনশীলতাই হবে অন্তর্ভুক্তির প্রতি তাঁদের অঙ্গ
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ২০২৪ ব্যাচের আইএএস আধিকারিকদের


নয়াদিল্লি, ২০ মে (হি.স.): ২০২৪ ব্যাচের আইএএস আধিকারিকরা বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি বলেন, আধিকারিকদের নিরপেক্ষতাই হবে তাঁদের সততার মাপকাঠি। তাঁদের সংবেদনশীলতাই হবে অন্তর্ভুক্তির প্রতি তাঁদের অঙ্গীকারের পরিমাপ। স্বচ্ছতা এবং ধারাবাহিক কর্মক্ষমতার উপর ভিত্তি করে তাঁদের বিশ্বাসযোগ্যতা গড়ে উঠবে। তাদের ব্যক্তিগত ও পেশাগত আচরণের মাধ্যমে প্রতিফলিত সততা, জনস্বার্থে দৃঢ়ভাবে কাজ করার জন্য তাঁদের নৈতিক সাহস জোগাবে। আধিকারিকদের অবশ্যই সহানুভূতির সঙ্গে যুক্তির সমন্বয় ঘটাতে হবে। তাঁদের আবেগপ্রবণ না হয়ে সংবেদনশীল হতে হবে। তাঁদের নিয়মকানুন মেনে চলতে হবে, কিন্তু বৃহত্তর লক্ষ্য থেকে বিচ্যুত হলে চলবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande