আইএনটিটিইউসি নেতা তথা তৃণমূল কাউন্সিলর কিশোর কেওয়াত গ্রেফতার
হুগলি, ২০ মে (হি. স.) : হুগলির চাঁপদানি পুরসভার কাউন্সিলর তথা আইএনটিটিইউসি নেতা কিশোর কেওয়াতকে গ্রেফতার করল ভদ্রেশ্বর থানার পুলিশ। মঙ্গলবার রাতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, চন্দননগরের নর্থ ব্রুক জুট মিল
আইএনটিটিইউসি নেতা তথা তৃণমূল কাউন্সিলর কিশোর কেওয়াত গ্রেফতার


হুগলি, ২০ মে (হি. স.) : হুগলির চাঁপদানি পুরসভার কাউন্সিলর তথা আইএনটিটিইউসি নেতা কিশোর কেওয়াতকে গ্রেফতার করল ভদ্রেশ্বর থানার পুলিশ। মঙ্গলবার রাতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চন্দননগরের নর্থ ব্রুক জুট মিল কর্তৃপক্ষের তরফে ভদ্রেশ্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার পরই মঙ্গলবার পুলিশ তাঁকে প্রথমে হেফাজতে নেয় এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর এই পদক্ষেপ গ্রহণ করে।

স্থানীয় ও শ্রমিক সূত্রের দাবি, গত প্রায় সাত দিন ধরে জুট মিলের শ্রমিক আবাসনগুলিতে সাফাইয়ের কাজ বন্ধ ছিল, যার ফলে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এই সমস্যার কথা জানতে পেরে তৃণমূলের এই শ্রমিক নেতা তথা কাউন্সিলর কিশোর কেওয়াত বিষয়টি নিয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে এবং শ্রমিকদের দাবি জানাতে জুট মিলে গিয়েছিলেন।

অভিযোগ, এর পরেই মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই পুরো বিষয়টি নিয়ে পুলিশ বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande