বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় যুবকের মৃত্যু, পরিজনদের পাশে বিধায়ক লক্ষীকান্ত সাউ
ঝাড়গ্রাম, ২০ মে (হি.স.): ঝাড়গ্রামে বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত যুবকের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক লক্ষীকান্ত সাউ। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি বালি খাদান মালিকের সঙ্গে কথা বলে মৃতের
বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় যুবকের মৃত্যু, পরিজনদের পাশে বিধায়ক লক্ষীকান্ত সাউ


ঝাড়গ্রাম, ২০ মে (হি.স.): ঝাড়গ্রামে বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত যুবকের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক লক্ষীকান্ত সাউ। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি বালি খাদান মালিকের সঙ্গে কথা বলে মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও করেন তিনি।

জানা গেছে, গত মঙ্গলবার সকালে ঝাড়গ্রামের ইন্দ্রাবনী মোড়ের একটি দোকানে যাওয়ার জন্য রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন অমিয় মাহাতো (২৩) নামে এক যুবক। সেই সময় একটি বেপরোয়া বালি বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা মারে। ট্রাক্টরের পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় অমিয়ের। এই মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর এক বন্ধুও গুরুতর আহত হয়েছেন।

এই ঘটনার পর থেকেই গোটা এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা বেপরোয়া বালি গাড়ির চলাচল বন্ধের দাবি জানানোর পাশাপাশি বালি খাদানের মালিকের কাছ থেকে ক্ষতিপূরণের দাবি তোলেন।টক য বুধবার মৃতদেহের ময়নাতদন্ত শেষে অমিয়ের দেহ গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিজনরা, শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা।

খবর পেয়েই এদিন সরাসরি মৃতের বাড়িতে পৌঁছান বিধায়ক লক্ষীকান্ত সাউ। তিনি শোকার্ত পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাঁদের দাবিদাওয়া শোনেন। এর পরেই বিধায়ক নিজে উদ্যোগী হয়ে সংশ্লিষ্ট বালি খাদানের মালিকের সঙ্গে যোগাযোগ করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, মানবিকতার খাতিরে ক্ষতিপূরণের প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই দ্বিতীয় কিস্তির বাকি টাকাও পরিবারকে দিয়ে দেওয়া হবে বলে খাদান মালিক আশ্বাস দিয়েছেন।

তবে ক্ষতিপূরণ মিললেও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও যথেষ্ট উত্তেজনার পরিবেশ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় নিয়মকানুন বুড়ো আঙুল দেখিয়ে দিন-রাত বেপরোয়াভাবে বালি বোঝাই ট্রাক্টর ও লরি চলাচল করছে, যার কারণেই এই ধরনের একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। এই বিষয়ে অবিলম্বে স্থানীয় প্রশাসন ও পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande