আসতে চলেছে জ্যাকি শ্রফের নতুন ছবি খেতি, বুধবার প্রকাশিত প্রথম পোস্টার
মুম্বই, ২০ মে (হি.স.): রুপোলি পর্দায় আবারও ফিরছেন অভিনেতা জ্যাকি শ্রফ। অ্যাকশন, কমেডি এবং ফ্যামিলি ড্রামার পর জ্যাকি এবার অভিনয় করতে চলেছেন একটি ভৌতিক ছবি খেতি-তে । এই ছবিতে অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা শরদ কেলকর। ছবির কাহিনী
আসতে চলেছে জ্যাকি শ্রফের নতুন ছবি খেতি, বুধবার প্রকাশিত প্রথম পোস্টার


মুম্বই, ২০ মে (হি.স.): রুপোলি পর্দায় আবারও ফিরছেন অভিনেতা জ্যাকি শ্রফ। অ্যাকশন, কমেডি এবং ফ্যামিলি ড্রামার পর জ্যাকি এবার অভিনয় করতে চলেছেন একটি ভৌতিক ছবি খেতি-তে । এই ছবিতে অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা শরদ কেলকর। ছবির কাহিনীবিন্যাস ও পরিচালনায় পরিচালক হারিস ইমতিয়াজ খান। ছবিটির প্রযোজনায় ব্ল্যাকক্যানভাস স্টুডিওস। বুধবার ইতিমধ্যেই সমাজ মাধ্যমে প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম পোস্টার। মুক্তির পর থেকেই সিনে- প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা।

গা ছমছমে পরিবেশের সঙ্গে আবহ সঙ্গীতের সংমিশ্রণে পোস্টারটি হয়ে উঠেছে আরও রোমাঞ্চকর । পরিচালক মহলের তরফে জানানো হয়েছে , ভৌতিক পটভূমির পাশাপাশি ছবিতে দেখা যাবে পারিবারিক সম্পর্ক ও কিছু অমীমাংসিত রহস্য যা অন্যান্য প্রচলিত ভৌতিক ছবির থেকে সম্পূর্ণ আলাদা। ছবিতে জ্যাকি শ্রফ এবং শরদ কেলকর ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন নেহা সংগ্রাম, বীরেন্দ্র সাক্সেনা এবং শাজী চৌধুরী। তবে পরিচালক ও প্রযোজক মহলের তরফ থেকে ছবিটির মুক্তির দিন এখনও চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande