সুপৌলে আগ্নেয়াস্ত্র ও মাদক সহ গ্রেফতার ১
সুপৌল, ২০ মে ( হি.স.): ভারত-নেপাল সীমান্তে চোরাচালান এবং অবৈধ কার্যকলাপ রুখতে বড় পদক্ষেপ নিল ৪৫–তম ব্যাটালিয়নের জওয়ানরা । বিহারের সুপৌলে এসএসবি এবং পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও মাদক সহ গ্রেফতার এক জন। মঙ্গলবার গভীর রাতে, বীরপুরের নরপতপট্টি সীম
সীমান্ত রক্ষাকারী জওয়ান ও বিহার পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদক সহ গ্রেফতার ১


সুপৌল, ২০ মে ( হি.স.): ভারত-নেপাল সীমান্তে চোরাচালান এবং অবৈধ কার্যকলাপ রুখতে বড় পদক্ষেপ নিল ৪৫–তম ব্যাটালিয়নের জওয়ানরা । বিহারের সুপৌলে এসএসবি এবং পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও মাদক সহ গ্রেফতার এক জন। মঙ্গলবার গভীর রাতে, বীরপুরের নরপতপট্টি সীমান্তের জওয়ানরা রাঘোপুর থানার পুলিশের সঙ্গে এই যৌথ তল্লাশি অভিযান চালান। ধৃতর কাছ থেকে উদ্ধার হয় ১টি দেশি পিস্তল, ১টি তাজা কার্তুজ, ৯.২ গ্রাম মাদক (ব্রাউন সুগার), ১টি বাইক এবং নগদ ১৯ হাজার ২৬৭ টাকা। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম দীপক কুমার। সে সুপৌলের পারসরমা গ্রামের বাসিন্দা।

বুধবার বীরপুরের ৪৫–তম ব্যাটালিয়নের এক আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে তাঁদের কাছে খবর আসে নরপতপট্টি সীমান্তবর্তী পারসরমা গ্রামে অবৈধ অস্ত্র ও মাদক লুকিয়ে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে রাঘোপুর থানার পুলিশের সহায়তায় একটি বিশেষ দল (রেড পার্টি) গঠন করে এলাকার একটি বাড়িতে তল্লাশি চালায় । তল্লাশির পর ওই বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, মাদক, নগদ টাকা ও বাইক।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande