বিজেপির বিপুল জয়ে কলকাতা পুরসভার প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য বিজয় মিছিল, মিষ্টি মুখ কর্মীদের
​কলকাতা, ২০ মে (হি.স.): রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়লাভের ধারাকে স্বাগত জানিয়ে কলকাতা পুরসভার প্রধান কার্যালয়ে এক বর্ণাঢ্য বিজয় মিছিলের আয়োজন করা হলো। বুধবার কলকাতা পুরসভা শ্রমিক কর্মচারী সঙ্ঘের উদ্যোগে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শৈলেন
কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে বিজয় মিছিল


​কলকাতা, ২০ মে (হি.স.): রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়লাভের ধারাকে স্বাগত জানিয়ে কলকাতা পুরসভার প্রধান কার্যালয়ে এক বর্ণাঢ্য বিজয় মিছিলের আয়োজন করা হলো। বুধবার কলকাতা পুরসভা শ্রমিক কর্মচারী সঙ্ঘের উদ্যোগে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শৈলেন্দ্র মিশ্রের নেতৃত্বে এই বর্ণাঢ্য বিজয় উৎসব উদযাপিত হয়।

​এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সঙ্ঘের প্রাক্তন সভাপতি তরুণ ঘোষ, শ্রমিক কর্মচারী সঙ্ঘের প্রাক্তন সাধারণ সম্পাদক অশোক সিনহা, সংগঠনের বর্তমান সভাপতি রামানন্দ রায় সহ বিশিষ্ট শ্রমিক নেতা বিনোদ দে, সুদীপ দাস, তরুণ চট্টোপাধ্যায়, জগন্নাথ দত্ত, শম্ভু রায়, মুকেশ কুমার, জয়দীপ দত্ত, সঞ্জয় রায়, লীনা দত্ত, রাখি দে, জনার্দন দেবনাথ এবং মহেন্দ্র কুমার।

​কলকাতা পুরসভার বিভিন্ন বিভাগের শতাধিক সাধারণ কর্মচারী ও শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এদিন সমগ্র পুরসভা চত্বর জুড়ে এক উৎসবের আবহ তৈরি হয়। রাজ্যে নতুন সরকার গঠনের পর এবং বিজেপির এই ঐতিহাসিক জয়ে পুরকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বিজয় মিছিলটি পুরসভার বিভিন্ন বিভাগ পরিক্রমা করে। এই খুশির উপলক্ষ্যকে স্মরণীয় করে রাখতে এদিন পুরসভার সমস্ত বিভাগের কর্মচারীদের মধ্যে মিষ্টি বিতরণও করা হয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande