‘ড্রাগন’-এর ফার্স্ট লুকে নজর কাড়লেন এনটিআর
মুম্বই,২০ মে (হি.স.): দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়র এবং পরিচালক প্রশান্ত নীল-এর বহু প্রতীক্ষিত ছবি ড্রাগন ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক, যা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া
‘ড্রাগন’-এর ফার্স্ট লুকে নজর কাড়লেন এনটিআর


মুম্বই,২০ মে (হি.স.): দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়র এবং পরিচালক প্রশান্ত নীল-এর বহু প্রতীক্ষিত ছবি ড্রাগন ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক, যা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। এনটিআর-এর জন্মদিন উপলক্ষে বুধবার ছবির এই ফার্স্ট লুক প্রকাশ করা হয়, যা অনুরাগীদের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে।

প্রকাশিত ঝলকে চোখধাঁধানো ভিজ্যুয়াল, ভরপুর অ্যাকশন এবং বড় মাপের সিনেম্যাটিক উপস্থাপনার আভাস মিলেছে। নির্মাতাদের দাবি, ‘ড্রাগন’ বড় পর্দায় বিনোদনের নতুন মাত্রা তৈরি করবে। ঘোষণার পর থেকেই ছবিটি নিয়ে দর্শকমহলে জোর চর্চা চলছে। প্রতিটি আপডেটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা।

প্রশান্ত নীল পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে এনটিআর-কে। মৈত্রী মুভি মেকার্স এবং এনটিআর আর্টস-এর ব্যানারে তৈরি হচ্ছে ছবিটি। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, হিন্দি-সহ মোট পাঁচটি ভাষায় মুক্তি পাবে ‘ড্রাগন’, ফলে সর্বভারতীয় স্তরে দর্শকদের কাছে পৌঁছনোর লক্ষ্য নিয়েই এগোচ্ছে ছবির নির্মাণ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande