রোমে প্রধানমন্ত্রীকে সামরিক গার্ড অফ ওনার, সে দেশের রাষ্ট্রপতির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক
রোম, ২০ মে (হি.স.): ইতালি সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বুধবার রোমে সামরিক গার্ড অফ ওনার দেওয়া হয়। তিনি ইতালির রাষ্ট্রপতির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন। পাশাপশি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক ক
প্রধানমন্ত্রী


রোম, ২০ মে (হি.স.): ইতালি সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বুধবার রোমে সামরিক গার্ড অফ ওনার দেওয়া হয়। তিনি ইতালির রাষ্ট্রপতির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন। পাশাপশি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। ভারত ও ইতালির স্বার্থ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়।

পরে ভারত-ইতালি জয়েন্ট প্রেস মিটে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও ইতালি এই বিষয়ে একমত যে, সন্ত্রাসবাদ মানবতার জন্য একটি গুরুতর প্রতিবন্ধকতা। সন্ত্রাসে অর্থায়নের বিরুদ্ধে আমাদের যৌথ উদ্যোগ সমগ্র বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। ভারত ও ইতালি এই সুস্পষ্ট বার্তা দিয়েছে যে, দায়িত্বশীল গণতন্ত্রগুলো শুধু সন্ত্রাসবাদের নিন্দা করে না, বরং এর আর্থিক নেটওয়ার্কগুলো ব্যাহত করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপও গ্রহণ করে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande