সমাজ মাধ্যমে সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ২০ মে (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার একটি সংস্কৃত সুভাষিতম সমাজ মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই সংস্কৃত সুভাষিতমটি ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সুশৃঙ্খল আচরণ অনেকটা দীপশিখার মতো। এটি কেবল ব্যক্তিকে আলোকিত নয়, স
সমাজ মাধ্যমে সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২০ মে (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার একটি সংস্কৃত সুভাষিতম সমাজ মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই সংস্কৃত সুভাষিতমটি ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সুশৃঙ্খল আচরণ অনেকটা দীপশিখার মতো। এটি কেবল ব্যক্তিকে আলোকিত নয়, সমাজকেও আলোকিত করে।

সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে তিনি লেখেন,

তস্মাচ্ছাস্ত্রম্ প্রমাণম তে কার্যাকার্যব্যবস্থিত।

জ্ঞাত্ব শাস্ত্রবিধানোক্তম কর্ম কর্তুমিহারহসি

অর্থাৎ, সংকল্পগ্রহণ কোনও ব্যক্তিগত মতামতের ভিত্তিতে বা আবেগতাড়নায় হওয়া উচিৎ নয়। বরং, শাস্ত্রে নির্দেশিত সুশৃঙ্খল আচরণের উপর ভিত্তি করে তা গড়ে ওঠা উচিৎ। এটা এমন এক নির্দেশিকা, যা আচরণকে সংযত করে। ফলে, একজন ব্যক্তিকে প্রতিষ্ঠিত মানদণ্ডের সঙ্গে সমন্বয় রক্ষা করা উচিৎ, যাতে তাঁর আচরণ সমতাপূর্ণ, ন্যায়সঙ্গত এবং অর্থপূর্ণ হয়ে উঠতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande