তেজস্বীর সঙ্গে সাক্ষাৎ আরজেডি জেলা সভাপতির
আরারিয়া, ২০ মে (হি.স.) : আরারিয়া জেলার রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র জেলা সভাপতি মণ্ডল অবিনাশ আনন্দ বুধবার পাটনায় দলের জাতীয় কার্যনির্বাহী সভাপতি তেজস্বী প্রসাদ যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় জেলার সাংগঠনিক কাঠামো–সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে
বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাৎ, সংগঠন নিয়ে আলোচনা আরজেডি জেলা সভাপতির


আরারিয়া, ২০ মে (হি.স.) : আরারিয়া জেলার রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র জেলা সভাপতি মণ্ডল অবিনাশ আনন্দ বুধবার পাটনায় দলের জাতীয় কার্যনির্বাহী সভাপতি তেজস্বী প্রসাদ যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় জেলার সাংগঠনিক কাঠামো–সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

পটনা থেকে অবিনাশ আনন্দ জানান, তেজস্বী প্রসাদ যাদবের বাসভবনের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে তিনি তেজস্বী যাদবকে কলম ও উত্তরীয় উপহার দেন। জেলা সভাপতি জানান, আরারিয়া জেলার আরজেডির সাংগঠনিক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন সাম্প্রতিক ঘটনা নিয়েও কথা হয়। তিনি মধ্যপ্রদেশের দেওয়াসে একটি বাজি কারখানায় বিস্ফোরণে নরপতগঞ্জের পাঁচ শ্রমিকের মৃত্যুর বিষয়টি তেজস্বী যাদবকে অবহিত করেন এবং ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande