ইসিএলের হাইড্রার ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ ও বিক্ষোভ
পশ্চিম বর্ধমান, ২০ মে (হি. স.): পশ্চিম বর্ধমানের সালানপুর থানার অন্তর্গত ফুলবেড়িয়া হনুমান মন্দির ট্রান্সপোর্ট রোড এলাকায় ইসিএলের একটি হাইড্রা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটতেই এলাকায় উত্তেজনা
একজনের মৃত্যু


পশ্চিম বর্ধমান, ২০ মে (হি. স.): পশ্চিম বর্ধমানের সালানপুর থানার অন্তর্গত ফুলবেড়িয়া হনুমান মন্দির ট্রান্সপোর্ট রোড এলাকায় ইসিএলের একটি হাইড্রা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতের নাম মঙ্গল বাউরি (৩৫)। তিনি জেমারি গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে ফুলবেড়িয়া গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বুধবার সকালেও তিনি সাইকেলে করে একটি বেসরকারি কারখানায় কাজে যাচ্ছিলেন। মাঝপথে সাইকেল খারাপ হয়ে গেলে বাড়ির দিকে ফিরছিলেন। সেই সময় ফুলবেড়িয়া হনুমান মন্দিরের কাছে একটি ইসিএলের হাইড্রা গাড়ি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যায়।ক্ষুব্ধ স্থানীয়রা মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ শুরু করেন। ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বারবার দুর্ঘটনা ঘটলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে না। যদিও এই ঘটনায় ইসিএলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande