আচমকাই বৃষ্টি কলকাতায়, তবুও গরমের অস্বস্তি কমছেই না
কলকাতা, ২০ মে (হি.স.): সকাল থেকে রোদের দাপট ছিল অন্যান্য দিনের মতোই। তবে বিকেলের পর থেকে হঠাৎই আকাশে মেঘের ঘনঘটা। কলকাতার কিছু কিছু অংশে বৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৬০ কিলোমি
আচমকাই বৃষ্টি কলকাতায়, তবুও গরমের অস্বস্তি কমছেই না


কলকাতা, ২০ মে (হি.স.): সকাল থেকে রোদের দাপট ছিল অন্যান্য দিনের মতোই। তবে বিকেলের পর থেকে হঠাৎই আকাশে মেঘের ঘনঘটা। কলকাতার কিছু কিছু অংশে বৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে সাময়িক ভাবে তাপমাত্রা কমবে। তবে গরমে স্থায়ী স্বস্তির সম্ভাবনা এখনই নেই।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে ডঃ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গরমের অস্বস্তি বজায় থাকবে। অনুভূত হবে আর্দ্রতার অস্বস্তি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande