
কলকাতা, ২০ মে (হি.স.): পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষকে আবারও তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিস পাঠানো হয়েছে তাঁকে। আগামী সোমবার (২৫ মে) সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে রথীনকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুরনিয়োগ দুর্নীতিতে অতীতে একাধিকবার রথীনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। ভোটের কারণ দেখিয়ে বার বার হাজিরা এড়িয়েছিলেন তিনি। তবে গত ১৫ মে সিজিও কমপ্লেক্সে হাজির হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। প্রায় ১০ ঘণ্টা তাঁকে জেরা করা হয়। আবারও সোমবার তাঁকে পুরনিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদ করতে তলব করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ