
ফলতা, ২০ মে (হি.স.): বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগণার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনকে কেন্দ্র করে বুধবার জোরকদমে চলছে প্রশাসনিক প্রস্তুতি। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের ডিসিআরসি-তে শুরু হয়েছে ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি পর্ব। ইভিএম-সহ ভোটের সরঞ্জাম নিয়ে পোলিং বুথের উদ্দেশে রওনা হয়েছেন ভোট কর্মীরা।
রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় গত ২৯ এপ্রিল ভোট নেওয়া হয়েছিল ফলতায়। কিন্তু, একাধিক অনিয়মের কারণে এই আসনের ভোট নজিরবিহীনভাবে বাতিল করে দেয় নির্বাচন কমিশন। তাই বৃহস্পতিবার হতে চলেছে পুনর্নির্বাচন। এই আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান ইতিমধ্যেই ভোটের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ