মুখ্যমন্ত্রীর বৈঠকের আগে দুর্গাপুরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে, পুরসভার প্রশাসকের দায়িত্ব নিলেন জেলাশাসক এস পোন্নাম্বালাম
দুর্গাপুর, ২০ মে (হি. স.): রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বৃহস্পতিবার দুর্গাপুরে প্রথম প্রশাসনিক বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। শহরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত
প্রশাসনিক বৈঠক


দুর্গাপুর, ২০ মে (হি. স.): রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বৃহস্পতিবার দুর্গাপুরে প্রথম প্রশাসনিক বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। শহরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকে পাঁচ জেলার প্রশাসনিক আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, উন্নয়নমূলক প্রকল্প, সরকারি পরিষেবা, শিল্প প্রসার, পরিকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। জনপ্রতিনিধিদেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।সভাকে কেন্দ্র করে দুর্গাপুর শহরে নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়েছে। সৃজনী প্রেক্ষাগৃহ ও সংলগ্ন এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। ট্রাফিক নিয়ন্ত্রণ, ভিআইপি নিরাপত্তা ও অতিথি আপ্যায়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।অন্যদিকে, দুর্গাপুর পুরসভার প্রশাসক হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন জেলাশাসক এস পোন্নাম্বালাম। তিনি পুরসভায় এসে কমিশনারের সঙ্গে বৈঠক করেন এবং প্রশাসকের চেয়ারে বসেন। এদিন তাঁকে সংবর্ধনা জানান দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। নতুন প্রশাসক জানান, অসম্পূর্ণ উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পূর্ণ করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande