অসহ্য গরমের প্রেক্ষিতে লখনউ চিড়িয়াখানায় বিশেষ ব্যবস্থাপনা
লখনউ, ২০ মে (হি.স.): অসহ্য গরমে দুর্বিষহ অবস্থা উত্তর প্রদেশে। আগামী কয়েকদিনে এই গরম থেকে নিস্তার মিলবে না। উল্টে ভীষণ তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এরই প্রেক্ষিতে লখনউ চিড়িয়াখানায় বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পশু-পাখিদের জন্য
অসহ্য গরমের প্রেক্ষিতে লখনউ চিড়িয়াখানায় বিশেষ ব্যবস্থাপনা


লখনউ, ২০ মে (হি.স.): অসহ্য গরমে দুর্বিষহ অবস্থা উত্তর প্রদেশে। আগামী কয়েকদিনে এই গরম থেকে নিস্তার মিলবে না। উল্টে ভীষণ তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এরই প্রেক্ষিতে লখনউ চিড়িয়াখানায় বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পশু-পাখিদের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা করা হয়েছে। সুস্থতার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

লখনউ চিড়িয়াখানার পরিচালক সঞ্জয় কুমার বলেন, গরমের কথা মাথায় রেখে আমাদের প্রস্তুতি চলছে। আমরা প্রতিটি খাঁচায় জল ছিটানোর ব্যবস্থা করেছি। খড়ের ছাদের ব্যবস্থাও করা হয়েছে। বড় খাঁচাগুলোতে কুলার বসানো হয়েছে। পশুদের জন্য ফলের পরিমাণ বাড়ানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande