সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফ-কে জমি রাজ্য সরকারের
কলকাতা, ২০ মে (হি.স.): প্রাথমিকভাবে সীমান্তে ২৭ কিলোমিটার বেড়া দেওয়ার জন্য বিএসএফ-কে জমি দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের। অনুপ্রবেশ ইস্যুতে জিরো টলারেন্স বিজেপি সরকারের। রাজ্যে পালাবদলের পরেই বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
নবান্নে বৈঠকে


কলকাতা, ২০ মে (হি.স.): প্রাথমিকভাবে সীমান্তে ২৭ কিলোমিটার বেড়া দেওয়ার জন্য বিএসএফ-কে জমি দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের। অনুপ্রবেশ ইস্যুতে জিরো টলারেন্স বিজেপি সরকারের। রাজ্যে পালাবদলের পরেই বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর দু’সপ্তাহের মধ্যেই বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার শুভেন্দু অধিকারী বলেন, বিএসএফ আগেই বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি চেয়েছিল। কিন্তু আগের সরকার তা দেয়নি বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে ভারত-বাংলাদেশ সীমান্তের ভৌগোলিক ও কৌশলগত পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের মোট সীমান্ত প্রায় ৪ হাজার কিলোমিটার। এর মধ্যে অর্ধেকেরও বেশি, অর্থাৎ ২২০০ কিলোমিটার সীমান্ত রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই। এই ২২০০ কিমি সীমান্তের মধ্যে মাত্র ১৬০০ কিলোমিটারে কাঁটাতারের বেড়া রয়েছে। বাকি ৬০০ কিলোমিটার সীমান্ত এখনও সম্পূর্ণ উন্মুক্ত ও অসম্পূর্ণ। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, দেশের এবং রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত করে কোনও তোষণের রাজনীতি তাঁর সরকার বরদাস্ত করবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande