সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনায় গ্রেফতার দুই তৃণমূল নেত্রী
বসিরহাট, ২০ মে (হি. স.): সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হল শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেত্রীকে। ধৃতরা হলেন সন্দেশখালি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সবিতা রায় এবং
ন্যাজাট থানা


বসিরহাট, ২০ মে (হি. স.): সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হল শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেত্রীকে। ধৃতরা হলেন সন্দেশখালি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সবিতা রায় এবং তৃণমূল নেত্রী মিঠু সর্দার।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ন্যাজাট থানার পুলিশ নরেন্দ্রপুর থানা এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে। বুধবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।উল্লেখ্য, ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে তদন্তে গেলে তাঁদের উপর হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল সন্দেশখালি এলাকায়। অভিযোগ ওঠে ইডির কাজে বাধা দেওয়া, হামলা চালানো এবং এলাকায় অশান্তি ছড়ানোর। পাশাপাশি ভোট-পরবর্তী হিংসা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগও রয়েছে ধৃতদের বিরুদ্ধে।এই ঘটনায় ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এবার দুই প্রভাবশালী তৃণমূল নেত্রীর গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও তদন্তকারী সংস্থা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande