নাগপুরে ট্রাক উল্টে মৃত্যু তিন শ্রমিকের, জখম ৩
মুম্বই, ২০ মে ( হি.স ): মহারাষ্ট্রের নাগপুরে ঘটলো এক পথ দুর্ঘটনা। বুধবার সকালে ইশাপুর গ্রামের কাছে নাসাবনের রোডে ঘটে দুর্ঘটনাটি। ইট বোঝাই একটি ট্রাক উল্টে মৃত্যু হলো তিন শ্রমিকের। গুরুতর জখম আরও তিনজন। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম সঞ
নাগপুরে ট্রাক উল্টে মৃত্যু তিন শ্রমিকের, জখম ৩


মুম্বই, ২০ মে ( হি.স ): মহারাষ্ট্রের নাগপুরে ঘটলো এক পথ দুর্ঘটনা। বুধবার সকালে ইশাপুর গ্রামের কাছে নাসাবনের রোডে ঘটে দুর্ঘটনাটি। ইট বোঝাই একটি ট্রাক উল্টে মৃত্যু হলো তিন শ্রমিকের। গুরুতর জখম আরও তিনজন। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম সঞ্জয় কন্হেরে, লীলাধর বালুলকর এবং অজিত ভলাবি। আহতদের নাম রাজেন্দ্র রাজগুরু, হেমরাজ কন্হেরে ও সুভাষ ধুর্ভে। দুর্ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বুধবার সকালে ট্রাকটি খাপা থেকে মেওয়াড়ের দিকে যাচ্ছিল। সেই সময় ট্রাকের কেবিনের ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিল ছয় শ্রমিক। ট্রাকটি ইশাপুর গ্রামের কাছাকাছি পৌঁছানো মাত্রই ট্রাক চালক হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ট্রাকটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন শ্রমিকের। আহত তিন শ্রমিককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande