
কলকাতা, ২০ মে (হি.স.): সম্প্রতি হাওড়া ও শিয়ালদহ স্টেশন চত্বর থেকে হকারদের উচ্ছেদ করা হয়েছে, তাতে যাত্রীরা খুশি হলেও। নানা মহলে চাপা ক্ষোভ তৈরি হয়েছে। হকার উচ্ছেদের নিন্দা করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপর বুধবার বিজেপির বুলডোজার সংস্কৃতি, জোর করে হকার উচ্ছেদের বিরুদ্ধে এবং সংবিধান বাঁচানোর দাবিতে বুধবার বিধানসভা প্রাঙ্গণে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের বিধায়কেরা। এ দিন বিধানসভা চত্বরে বি আর অম্বেদকরের মূর্তির নীচে এই বিক্ষোভ চলে। বিধায়কদের প্রত্যেকের হাতে রয়েছে কালো রঙের প্ল্যাকার্ড। কুণাল ঘোষ-সহ অন্যান্য বিধায়করা সরকারের তীব্র সমালোচনা করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ