রাতে টহলদারির সময় মর্মান্তিক দুর্ঘটনা, মৃত এক পুলিশ
ধামতরি, ২০ মে (হি.স.) : বুধবার ভোররাতে শহরে টহলদারির সময় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশকর্মীর। গুরুতর জখম হয়েছেন আরও এক পুলিশকর্মী। আহতকে প্রাথমিক চিকিৎসার পর রায়পুরে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর প্রা
রাত্রিকালীন টহলদারির সময় মর্মান্তিক দুর্ঘটনা,মৃত এক পুলিশকর্মী


ধামতরি, ২০ মে (হি.স.) : বুধবার ভোররাতে শহরে টহলদারির সময় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশকর্মীর। গুরুতর জখম হয়েছেন আরও এক পুলিশকর্মী। আহতকে প্রাথমিক চিকিৎসার পর রায়পুরে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর প্রায় সাড়ে ৩টা নাগাদ ছত্তিশগড়ের সিহাওয়া চক সংলগ্ন সঞ্জয় আর্টস দোকানের কাছে টহলরত পুলিশকর্মীদের মোটরসাইকেলে একটি দ্রুতগতির ট্রাক সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় কোতোয়ালি থানায় কর্মরত হেড কনস্টেবল বিজয় বৈরাগীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত হন কনস্টেবল দিলীপ পাণ্ডে।

জানা গিয়েছে, হেড কনস্টেবল বিজয় বৈরাগী ও কনস্টেবল দিলীপ পাণ্ডে রাতে টহলে বেরিয়েছিলেন। সিহাওয়া চকের কাছে পৌঁছতেই সঞ্জয় আর্টস দোকানের সামনে দ্রুতগতির ট্রাকটি তাঁদের মোটরসাইকেলে ধাক্কা মারে। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন দিলীপ পাণ্ডে। ধাক্কা এতটাই ভয়াবহ ছিল যে, ট্রাক চালক মোটরসাইকেলটিকে প্রায় ১০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। ঘটনায় প্রধান আরক্ষক বিজয় বৈরাগীর ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। গুরুতর আহত দিলীপ পাণ্ডেকে দ্রুত চিকিৎসার জন্য মসিহি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রায়পুরে রেফার করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। পুলিশ ট্রাকটি বাজেয়াপ্ত করেছে এবং চালককে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande