
কলকাতা, ২০ মে (হি.স.): ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতারির আশঙ্কা। বুধবার আলিপুর আদালতে আত্মসমর্পণ সাংসদ মালা রায় ও তাঁর ছেলে নির্বাণ রায়ের। এক হাজার ব্যক্তিগত বন্ডে আদালত তাঁদের জামিন মঞ্জুর করে। সূত্রের খবর, নির্বাচন পরবর্তী হিংসার মামলায় টালিগঞ্জ থানা এলাকার বিজেপি কর্মীদের বাড়িতে অস্ত্র-সহ হামলার ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। টালিগঞ্জ থানায় ওই মামলায় মালা রায় ও তার ছেলের নামেও অভিযোগ দায়ের হয়। মারধর ও প্রাণহানির অভিযোগ দায়ের হয়েছিল। বুধবার ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করেন মালা ও তাঁর ছেলে। বিচারক এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে মালা ও তাঁর ছেলের জামিন মঞ্জুর করেছেন বলে জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ