ভুবন চন্দ্র খান্ডুরিকে শ্রদ্ধাজ্ঞাপন উপরাষ্ট্রপতির
নয়াদিল্লি, ২০ মে (হি.স.): উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ বুধবার দেহরাদুনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্ডুরিকে তাঁর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান। প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে উ
ভুবন চন্দ্র খান্ডুরিকে শ্রদ্ধাজ্ঞাপন উপরাষ্ট্রপতির


নয়াদিল্লি, ২০ মে (হি.স.): উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ বুধবার দেহরাদুনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্ডুরিকে তাঁর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান। প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপরাষ্ট্রপতি বলেন, ব্যতিক্রমী নেতা, সাহসী যোদ্ধা ও সংবেদনশীল প্রশাসক ছিলেন তিনি।

এদিন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ সমাজ মাধ্যমে জানান, তিনি (ভুবন চন্দ্র খান্ডুরি) একজন অসাধারণ নেতা, একজন বিশিষ্ট সৈনিক এবং একজন অভিজ্ঞ প্রশাসক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। যিনি নিজের সমগ্র জীবন দেশ ও জনগণের সেবায় উৎসর্গ করেছিলেন; সংযোগ ব্যবস্থার উন্নতি সাধন এবং ভারতের সড়ক পরিকাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande