এবার থেকে প্রতিটি প্রশাসনিক বৈঠকে সব দলের বিধায়কদের আমন্ত্রণ জানানো হবে : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
শিলিগুড়ি, ২০ মে (হি.স.) : এবার থেকে রাজ্যের প্রতিটি প্রশাসনিক বৈঠকে সব দলের বিধায়কদের আমন্ত্রণ জানানো হবে। উন্নয়ন এবং প্রকল্পগুলির সঠিক রূপায়নের জন্য সমস্ত জনপ্রতিনিধিদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। শুধু বিধায়কই নন, বিজেপির সমমনোভাবাপন্ন সাংসদদেরও
শুভেন্দু অধিকারী


শিলিগুড়ি, ২০ মে (হি.স.) : এবার থেকে রাজ্যের প্রতিটি প্রশাসনিক বৈঠকে সব দলের বিধায়কদের আমন্ত্রণ জানানো হবে। উন্নয়ন এবং প্রকল্পগুলির সঠিক রূপায়নের জন্য সমস্ত জনপ্রতিনিধিদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। শুধু বিধায়কই নন, বিজেপির সমমনোভাবাপন্ন সাংসদদেরও এই বৈঠকগুলিতে আমন্ত্রণ জানানো উচিত। এর ফলে প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও সমন্বয় বৃদ্ধি পাবে। বুধবার উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেন।

বুধবার উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যায় অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, দার্জিলিং লোকসভার সাংসদ রাজু বিস্ত, মনোজ টিগ্গা, রাজ্যের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্ত এবং উত্তরবঙ্গের বিজেপি বিধায়করা।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর ভাষণে বলেন, “রাজ্যের সামগ্রিক উন্নয়ন এবং সরকারি প্রকল্পগুলির সঠিক রূপায়নের জন্য প্রশাসনিক আলোচনা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিটি বৈঠকে সব দলের বিধায়কদের আমন্ত্রণ জানানো হবে, তাঁরা যে দলেরই হোন না কেন।”

তিনি আরও স্পষ্ট করে জানান যে, জনকল্যাণমুখী প্রকল্পগুলি যাতে সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছানো যায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে রাজ্যের প্রশাসনিক পরিস্থিতি এবং উন্নয়নমূলক কাজের অগ্রগতির পর্যালোচনার পাশাপাশি পেট্রোপণ্যের বৈশ্বিক সংকট নিয়েও আলোচনা হয়।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে প্রশাসনিক বৈঠকগুলিতে বিধায়ক ও সাংসদদের পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হতো না। তবে বর্তমান সময়ে উন্নয়নের স্বার্থে জনপ্রতিনিধি এবং প্রশাসনের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখা অত্যন্ত জরুরি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande