আরামবাগে বিজেপির অভিনন্দন যাত্রা, সামিল বিধায়ক হেমন্ত বাগ
আরামবাগ, ২০ মে (হি.স.): হুগলি জেলার আরামবাগ বিধানসভার অন্তর্গত তিন নম্বর মণ্ডলের উদ্যোগে আজ বুধবার বিজেপির একটি বর্ণাঢ্য অভিনন্দন যাত্রা অনুষ্ঠিত হলো। এই কর্মসূচিতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। এ ছাড়া দলের অন্যান
আরামবাগে অভিনন্দন যাত্রায়  বিধায়ক হেমন্ত বাগ


আরামবাগ, ২০ মে (হি.স.): হুগলি জেলার আরামবাগ বিধানসভার অন্তর্গত তিন নম্বর মণ্ডলের উদ্যোগে আজ বুধবার বিজেপির একটি বর্ণাঢ্য অভিনন্দন যাত্রা অনুষ্ঠিত হলো। এই কর্মসূচিতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। এ ছাড়া দলের অন্যান্য স্তরের স্থানীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ মিছিলে শামিল হন।

​দলীয় সূত্রে জানা গেছে, এদিন কেশবপুর বাস স্ট্যান্ড থেকে এই অভিনন্দন যাত্রাটি শুরু হয়। এর পর কেশবপুর কলেজ মোড় ও হাসপাতাল এলাকা অতিক্রম করে মলয়পুর পার্টি অফিসে গিয়ে এটি শেষ হয়। দীর্ঘ পথ জুড়ে এই মিছিলকে ঘিরে এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অংশ নেওয়া বিজেপি কর্মী-সমর্থকদের হাতে ছিল দলীয় পতাকা এবং বিভিন্ন ধরনের সুসজ্জিত ব্যানার।

​এদিনের অভিনন্দন যাত্রায় বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা ও বিজেপি সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর ও স্লোগানের মধ্য দিয়ে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে।

​কর্মসূচি শেষে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয়, সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন ও আশীর্বাদকে পাথেয় করেই এই অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়েছে। অন্যদিকে, বিধায়ক হেমন্ত বাগ উপস্থিত দলীয় কর্মীদের আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার বার্তা দেন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande