গোঘাটে বিজেপির বর্ণাঢ্য বিজয় মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠান, উপস্থিত জেলা সভাপতি ও বিধায়ক
আরামবাগ, ২০ মে (হি.স.): হুগলি জেলার গোঘাট দু’নম্বর ব্লকের শ্যামবাজার অঞ্চলের বেলডিয়া শ্যামবাজার এলাকায় বিজেপির উদ্যোগে একটি বিজয় মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। বুধবার আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সুশান্ত
গোঘাট এ বিজেপির বিজয় মিছিল


আরামবাগ, ২০ মে (হি.স.): হুগলি জেলার গোঘাট দু’নম্বর ব্লকের শ্যামবাজার অঞ্চলের বেলডিয়া শ্যামবাজার এলাকায় বিজেপির উদ্যোগে একটি বিজয় মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। বুধবার আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সুশান্ত বেরা, গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

​এদিন অনুষ্ঠানের শুরুতে এলাকার শিব মন্দিরে পুজো দেন বিজেপি নেতৃবৃন্দ। এর পর এলাকার বিভিন্ন স্কুল, ক্লাব ও স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জেলা সভাপতি সুশান্ত বেরা এবং বিধায়ক প্রশান্ত দিগার সহ অন্যান্য কর্মীদের আন্তরিক সংবর্ধনা জানানো হয়।

​সংবর্ধনা পর্ব শেষে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে বেলডিয়া শ্যামবাজার এলাকাজুড়ে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল বের করা হয়। এই মিছিলে বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থক এবং স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিল চলাকালীন ঝালমুড়ি খাওয়ার মধ্য দিয়ে উৎসবের আমেজ আরও জমজমাট হয়ে ওঠে।

​বিজেপি নেতৃত্বের দাবি, এলাকার সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসাই তাঁদের এই কর্মসূচিকে সফল করে তুলেছে। অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের একাংশও এই বিজয় মিছিলে শামিল হয়ে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande