গোঘাটের তেলিগ্রামে বিজেপির অভিনন্দন যাত্রা, তীব্র গরম উপেক্ষা করে শামিল গ্রামবাসীরা
আরামবাগ, ২০ মে (হি.স.) : বুধবার বিজেপির উদ্যোগে অভিনন্দন যাত্রার আয়োজন করা হয় গোঘাটের তেলিগ্রাম গ্রামে। প্রবল রোদ ও তীব্র গরম উপেক্ষা করে সামিল হন সারা গ্রামের মানুষ। উল্লেখ্য, এই গ্রামেই বাড়ি পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষের। তিনি ছাড়াও উপস্থিত
বিমান ঘোষের গ্রামে বিজয়ী উৎসব


আরামবাগ, ২০ মে (হি.স.) : বুধবার বিজেপির উদ্যোগে অভিনন্দন যাত্রার আয়োজন করা হয় গোঘাটের তেলিগ্রাম গ্রামে। প্রবল রোদ ও তীব্র গরম উপেক্ষা করে সামিল হন সারা গ্রামের মানুষ।

উল্লেখ্য, এই গ্রামেই বাড়ি পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষের। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা। গ্রামের সাধারণ মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বাদ্যযন্ত্রের তালে তালে গেরুয়া আবির নিয়ে সারা গ্রাম পরিক্রমা করেন কর্মী-সমর্থকরা। গ্রামের প্রতিটি রাস্তায় উৎসাহ-উদ্দীপনার ছবি দেখা যায়।

বিমান ঘোষ উপস্থিত জনসাধারণকে ধন্যবাদ জানান এবং গ্রামের উন্নয়নে সরকারের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। দলীয় সূত্রের দাবি, এই ধরনের কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে দলের প্রতি আস্থা বাড়াচ্ছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande