পুরশুড়া পুলিশের বড় সাফল্য, চুরির ১২ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ লরি
আরামবাগ, ২০ মে (হি.স.): হুগলি জেলার পুরশুড়া থানার পুলিশের তৎপরতায় মিলল বড় সাফল্য। চুরি হয়ে যাওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই উদ্ধার করা হলো একটি লরি। পুলিশের এই দ্রুত ও কার্যকরী পদক্ষেপে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। ​
চুরি হওয়া লরি উদ্ধার


আরামবাগ, ২০ মে (হি.স.): হুগলি জেলার পুরশুড়া থানার পুলিশের তৎপরতায় মিলল বড় সাফল্য। চুরি হয়ে যাওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই উদ্ধার করা হলো একটি লরি। পুলিশের এই দ্রুত ও কার্যকরী পদক্ষেপে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার পুরশুড়া এলাকার রবীন্দ্র কোল্ড স্টোরেজের কাছে একটি লরি পার্কিং করা ছিল। মঙ্গলবার গভীর রাতে হঠাৎই লরিটি সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। বুধবার সকালে লরির মালিক গাড়িটি দেখতে না পেয়ে বিষয়টি টের পান এবং অবিলম্বে পুরশুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

​অভিযোগ পাওয়ার পরপরই অত্যন্ত সক্রিয়তার সঙ্গে তদন্তে নামে পুরশুড়া থানার পুলিশ। বিভিন্ন এলাকায় তল্লাশি চালানোর পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়। অবশেষে পুলিশের লাগাতার তৎপরতায় কলকাতার সিঁথি থানা এলাকা থেকে সন্দেহভাজন ওই লরিটিকে উদ্ধার করা সম্ভব হয়।

​পুলিশ সূত্রে খবর, এই চুরির ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের খোঁজে ইতিমধ্যেই জোরদার তল্লাশি শুরু হয়েছে। কীভাবে লরিটি চুরি করা হলো এবং এর পিছনে কোনো আন্তঃরাজ্য গাড়ি চোর চক্র জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের এই দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গাড়ির মালিক সহ স্থানীয় বাসিন্দারা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande