চুরি যাওয়া স্কুটি উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিল বাইখোড়া থানার পুলিশ
শান্তিরবাজার (ত্রিপুরা), ২০ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোড়া থানার পুলিশের তৎপরতায় চুরি যাওয়া একটি স্কুটি উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে মালিকের পরিবারে। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া স্কুটিটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়
চুরি যাওয়া স্কুটি উদ্ধার


শান্তিরবাজার (ত্রিপুরা), ২০ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোড়া থানার পুলিশের তৎপরতায় চুরি যাওয়া একটি স্কুটি উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে মালিকের পরিবারে। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া স্কুটিটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ মে সাব্রুম মহকুমার মনু থানার অধীন কলাছড়া হাসপাতাল চৌমুহনী এলাকা থেকে একটি স্কুটি রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। ঘটনার পর স্কুটির মালিক মনু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।

তদন্ত চলাকালীন মঙ্গলবার রাতে বাইখোড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে থানার অধীন একটি নির্জন ও পরিত্যক্ত স্থান থেকে স্কুটিটি উদ্ধার করতে সক্ষম হয়। পরে নথিপত্র যাচাই এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্কুটিটি মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়।

নিজের চুরি যাওয়া স্কুটি ফিরে পেয়ে মালিক বাইখোড়া থানার পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, পুলিশের দ্রুত পদক্ষেপ ও আন্তরিক প্রচেষ্টার ফলেই এত কম সময়ের মধ্যে স্কুটিটি উদ্ধার সম্ভব হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, নেশাগ্রস্ত বা অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত কিছু ব্যক্তি এই ধরনের চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত চালিয়ে যাচ্ছে বাইখোড়া থানার পুলিশ।

এই উদ্ধার অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমকে বিস্তারিত জানান বাইখোড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষ্ণু চন্দ্র দাস। তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চুরি-ছিনতাই রোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande