
বুখারেস্ট, ২১ মে (হি.স.): বুধবার রোমানিয়ায় অনুষ্ঠিত সুপার চেস ক্লাসিক ২০২৬-এর ষষ্ঠ রাউন্ডে ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর. প্রজ্ঞানন্দ স্থানীয় খেলোয়াড় বোগদান-ড্যানিয়েল ডিয়াকের বিপক্ষে ড্র করেছেন। এই রোমানিয়ান খেলোয়াড় একটি রুক বিনিময়ের মাধ্যমে ৬৮ চালে ম্যাচটি ড্র করতে বাধ্য করেন।
প্রতিযোগিতায় এটি ছিল আর. প্রজ্ঞানন্দর টানা চতুর্থ ড্র, যার ফলে তিনি ৩.৫ পয়েন্ট নিয়ে ফাবিয়ানো কারুয়ানা, অনীশ গিরি এবং জর্ডান ভ্যান ফোরেস্টের সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
বৃহস্পতিবার সপ্তম রাউন্ডে প্রজ্ঞানন্দ মার্কিন যুক্তরাষ্ট্রের কারুয়ানার মুখোমুখি হবেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি