কাঁকসায় অজয় নদের বালিঘাটে অভিযান প্রশাসনের
পশ্চিম বর্ধমান, ২২ মে (হি.স.): বালিঘাটে অভিযানে চালালো কাঁকসা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা| সঙ্গে ছিল কাঁকসার মলনদিঘী ফাঁড়ির পুলিশ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরেও অবৈধ বালির কারবার রুখতে প্রশাসনের এই অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল থে
কাঁকসায় অজয় নদের বালিঘাটে অভিযান প্রশাসনের


পশ্চিম বর্ধমান, ২২ মে (হি.স.): বালিঘাটে অভিযানে চালালো কাঁকসা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা| সঙ্গে ছিল কাঁকসার মলনদিঘী ফাঁড়ির পুলিশ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরেও অবৈধ বালির কারবার রুখতে প্রশাসনের এই অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার সকাল থেকেই কাঁকসার অজয় নদের বালিঘাটে শুরু হয় জোরদার অভিযান। কাঁকসার নয়া কাঞ্চনপুর, শ্রীরামপুর, দুবরাজপুর কলোনি-সহ একাধিক ঘাটে অভিযান চলে। অভিযোগ, পূর্বতন তৃণমূল সরকারের সময় অজয় নদ থেকে অবৈধ উপায়ে বালি তোলা হতো| গজিয়ে উঠেছিল পাচার চক্র। আরও অভিযোগ, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দিনের পর দিন ট্রাক ও ডাম্পারে করে বালি পাচার হতো। বালি ও পাথর পাচার নিয়ে দুর্গাপুরে সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই পাচার রুখতে তৎপর হলো পুলিশ ও প্রশাসন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande