আরামবাগে ট্রাফিক সিগন্যাল সংস্কারের দাবিতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন
আরামবাগ, ২২ মে (হি.স.) : আরামবাগ শহরের ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার সংস্কার ও আধুনিকীকরণের দাবিতে শুক্রবার মহকুমা শাসকের দফতরে ডেপুটেশন জমা দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘আগামী’। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড়ের ট্রাফিক সিগন্যা
আরামবাগে মহকুমা শাসক কে ডেপুটেশন


আরামবাগ, ২২ মে (হি.স.) : আরামবাগ শহরের ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার সংস্কার ও আধুনিকীকরণের দাবিতে শুক্রবার মহকুমা শাসকের দফতরে ডেপুটেশন জমা দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘আগামী’।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড়ের ট্রাফিক সিগন্যাল দীর্ঘদিন ধরে ঠিকভাবে কাজ করছে না। ফলে যানজট বাড়ছে এবং সাধারণ মানুষ ও যানবাহন চালকদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে দুর্ঘটনার আশঙ্কাও বৃদ্ধি পাচ্ছে বলে দাবি সংগঠনের সদস্যদের।

এই পরিস্থিতিতে দ্রুত সিগন্যাল ব্যবস্থার সংস্কার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে নতুন ট্রাফিক সিগন্যাল বসানোর দাবিতে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। ডেপুটেশন কর্মসূচিতে সংগঠনের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, প্রশাসন বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেবে। মহকুমা শাসকের দপ্তরের পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande