গঙ্গায় ডুবে তিন নাবালিকার মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে মানিকচকের বিজেপি বিধায়ক
মালদা, ২২ মে (হি. স.):-মালদার মানিকচক-এর গোপালপুর এলাকায় গঙ্গায় ডুবে তিন নাবালিকার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন বিজেপি বিধায়ক গৌর চন্দ্র মন্ডল। শুক্রবার তিনি মৃতদের বাড়িতে গিয়ে পরিবারগুলির সঙ্গে দেখা করেন এবং সমবেদন
গৌড় চন্দ্র মন্ডল


মালদা, ২২ মে (হি. স.):-মালদার মানিকচক-এর গোপালপুর এলাকায় গঙ্গায় ডুবে তিন নাবালিকার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন বিজেপি বিধায়ক গৌর চন্দ্র মন্ডল। শুক্রবার তিনি মৃতদের বাড়িতে গিয়ে পরিবারগুলির সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান।জানা গিয়েছে, গত সোমবার গোপালপুর এলাকায় গঙ্গায় স্নান করতে নেমে একসঙ্গে তলিয়ে যায় তিন নাবালিকা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দীর্ঘ তল্লাশির পর পরদিন গঙ্গা থেকেই উদ্ধার হয় তিনজনের নিথর দেহ। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।শুক্রবার বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল গোপালপুরে পৌঁছে মৃতদের পরিবারবর্গের সঙ্গে কথা বলেন। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি দলের তরফে কিছু আর্থিক সাহায্যও তুলে দেন। মৃত নাবালিকাদের শ্রাদ্ধ-শান্তির জন্য ত্রিপল, চাল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।এছাড়াও ভবিষ্যতে সরকারি স্তরে আরও আর্থিক সহায়তা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন বিজেপি বিধায়ক। তাঁর এই উদ্যোগে কিছুটা হলেও ভরসা পেয়েছেন মৃতদের পরিবার।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande