শিলিগুড়ির বিধানমার্কেটে পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক
শিলিগুড়ি, ২২ মে (হি.স.): শিলিগুড়ির বিধানমার্কেটে একটি পরিত্যক্ত ট্রলি ব্যাগকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই বিধান মার্কেটের চাতাল বিল্ডিং চত্বরে একটি ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা। ব
শিলিগুড়ির বিধানমার্কেটে পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক


শিলিগুড়ি, ২২ মে (হি.স.): শিলিগুড়ির বিধানমার্কেটে একটি পরিত্যক্ত ট্রলি ব্যাগকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই বিধান মার্কেটের চাতাল বিল্ডিং চত্বরে একটি ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও কেউ ব্যাগটি নিতে না আসায় ব্যবসায়ীদের মনে সন্দেহ দানা বাঁধে। ব্যাগের ভেতর বোমা রাখা আছে এই আতঙ্ক ছড়িয়ে পড়ে| পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। খবর দেওয়া হয় বোমা নিষ্ক্রিয়কারী দলকে| এই ঘটনার জেরে বাজার এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande