নিট-ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস মামলায় এনটিএ-র বিশেষজ্ঞ গ্রেফতার, তদন্তে বড় অগ্রগতি
নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলায় তদন্তে বড় সাফল্য পেল সিবিআই। পরীক্ষার পদার্থবিদ্যা বিভাগের প্রশ্ন ফাঁসের ঘটনায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর এক বিশেষজ্ঞকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। শুক্রব
নিট-ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস মামলায় এনটিএ-র বিশেষজ্ঞ গ্রেফতার, তদন্তে বড় অগ্রগতি


নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলায় তদন্তে বড় সাফল্য পেল সিবিআই। পরীক্ষার পদার্থবিদ্যা বিভাগের প্রশ্ন ফাঁসের ঘটনায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর এক বিশেষজ্ঞকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

শুক্রবার সিবিআই সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের পুণের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত মনীষা সঞ্জয় হাওলদারকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তিনি পরীক্ষার প্রশ্নপত্র তৈরির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এবং পদার্থবিদ্যার প্রশ্নে তাঁর সরাসরি প্রবেশাধিকার ছিল।

তদন্তকারীদের দাবি, ২০২৬ সালের এপ্রিল মাসে তিনি সহ-অভিযুক্ত মনীষা মন্ধারের সঙ্গে কিছু প্রশ্ন শেয়ার করেন, যাঁকে এর আগেই ১৬ মে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে ওই প্রশ্নগুলি আসন্ন নিট -ইউজি প্রশ্নপত্রের সঙ্গে মিল পাওয়া যায় বলে সিবিআই জানিয়েছে।

এই মামলায় দেশজুড়ে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছে। দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুণে, লাতুর এবং আহিলিয়ানগর থেকে এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ, ব্যাংক নথি এবং সন্দেহজনক দলিল উদ্ধার হয়েছে।

সিবিআই আরও জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের নেটওয়ার্কে কোচিং চক্র ও মধ্যস্থতাকারীদের ভূমিকা থাকতে পারে। তদন্ত এখন সেই দিকেই এগোচ্ছে। শিক্ষা মন্ত্রকের অভিযোগের ভিত্তিতে ১২ মে মামলা দায়ের করা হয়।

তদন্তকারী সংস্থা জানিয়েছে, পুরো চক্রের উৎস ও বিস্তার খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande