হাইলাকান্দিতে ৫-৬ জুন জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী
হাইলাকান্দি (অসম), ২২ মে (হি.স.) : আগামী ৫ এবং ৬ জুন হাইলাকান্দির লক্ষ্মীশহরে জেলা শিক্ষা ও প্রশিক্ষণ সংস্থায় (ডায়েট) দু-দিনব্যাপী জেলা-ভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী, ২০২৬ অনুষ্ঠিত হবে। ডায়েট-এর উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থ
হাইলাকান্দিতে ৫-৬ জুন জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী


হাইলাকান্দি (অসম), ২২ মে (হি.স.) : আগামী ৫ এবং ৬ জুন হাইলাকান্দির লক্ষ্মীশহরে জেলা শিক্ষা ও প্রশিক্ষণ সংস্থায় (ডায়েট) দু-দিনব্যাপী জেলা-ভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী, ২০২৬ অনুষ্ঠিত হবে। ডায়েট-এর উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হবে।

এই বিজ্ঞান প্রদর্শনীতে জেলার যে কোনও সরকারি, প্রাদেশিকীকরণ এবং বেসরকারি বিদ্যালয় ও কলেজের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ইচ্ছুক জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিস্তারিত তথ্য এবং নিবন্ধনের জন্য অবিলম্বে হাইলাকান্দি ডায়েট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। যোগাযোগের ইমেইল ঠিকানা diethailakandi@gmail.com

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande