হিসারে পুরনিগমের সামনে ‘ককরোচ জনতা পার্টি’-র বিক্ষোভ, পুরনিগমের বিরুদ্ধে অবৈধ দখলের অভিযোগ
হিসার, ২২ মে (হি.স.) : শহরে চলা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে শুক্রবার হিসারে পুরনিগমের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হল ‘ককরোচ জনতা পার্টি’-র কর্মীরা। জেসিবি নিয়ে পুরনিগম কার্যালয়ে পৌঁছে তাঁরা অভিযোগ করেন, সাধারণ মানুষের দখলদারি সরানোর নামে প্রশাসন অভিযান
হিসারে পুরনিগমের সামনে ‘ককরোচ জনতা পার্টি’-র বিক্ষোভ, পুরনিগমের বিরুদ্ধে অবৈধ দখলের অভিযোগ


হিসার, ২২ মে (হি.স.) : শহরে চলা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে শুক্রবার হিসারে পুরনিগমের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হল ‘ককরোচ জনতা পার্টি’-র কর্মীরা। জেসিবি নিয়ে পুরনিগম কার্যালয়ে পৌঁছে তাঁরা অভিযোগ করেন, সাধারণ মানুষের দখলদারি সরানোর নামে প্রশাসন অভিযান চালালেও পুরনিগম নিজেই প্রায় ১৫০ গজ জমি বেআইনিভাবে দখল করে রেখেছে।

সংস্থার সভাপতি সঞ্জীব ভোজরাজের নেতৃত্বে এদিন বিক্ষোভ হয়। তিনি দাবি করেন, পুরনিগম কার্যালয়ের মূল ফটকের দু’পাশে গ্রিল লাগিয়ে প্রায় ১৫০ গজ জমি বেআইনিভাবে দখল করা হয়েছে। অথচ প্রশাসন হাইকোর্টের নির্দেশের কথা বলে শহরের বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চালিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে।

সঞ্জীব ভোজরাজ বলেন, “আজ আমরা শুধু সতর্ক করতে এসেছি। আগামী দিনে পুরনিগম যদি নিজেদের অবৈধ দখল না সরায়, তাহলে আমরা নিজেরাই জেসিবি চালিয়ে ব্যবস্থা নেব।” তিনি আরও জানান, সোমবার ফের হাইকোর্টের নির্দেশের কপি নিয়ে পুরনিগম কার্যালয়ে যাওয়া হবে এবং যেসব আধিকারিক নিজেদের বাড়ির বাইরে বেআইনি দখল করেছেন, তাঁদের নাম প্রকাশ্যে আনা হবে।

বিক্ষোভ চলাকালীন ‘ককরোচ জনতা পার্টি’-র কর্মীরা স্লোগান দেন এবং দাবি তোলেন, উচ্ছেদ অভিযান প্রথমে সরকারি দফতর থেকেই শুরু হওয়া উচিত। একইসঙ্গে সাধারণ মানুষকে প্রশাসনের কাছে প্রশ্ন তোলার আহ্বানও জানানো হয়—কেন শুধু সাধারণ মানুষের বিরুদ্ধেই অভিযান চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande