বিজনৌরে খাল থেকে উদ্ধার দিনমজুরের দেহ, তদন্তে পুলিশ
বিজনৌর, ২২ মে ( হি.স.): ক্ষেতে জল দিতে গিয়ে দিনভর নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে উত্তর প্রদেশের বিজনৌরে রহস্যজনকভাবে উদ্ধার এক দিনমজুরের মৃতদেহ। রেহড় থানার অন্তর্গত ত্রিলোকপুর গ্রামের একটি খাল থেকে দেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় গ্রামবাসীদের মধ্যে ছড়
বিজনৌরে স্থানীয় খাল থেকে উদ্ধার দিনমজুরের দেহ, তদন্তে পুলিশ


বিজনৌর, ২২ মে ( হি.স.): ক্ষেতে জল দিতে গিয়ে দিনভর নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে উত্তর প্রদেশের বিজনৌরে রহস্যজনকভাবে উদ্ধার এক দিনমজুরের মৃতদেহ। রেহড় থানার অন্তর্গত ত্রিলোকপুর গ্রামের একটি খাল থেকে দেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় গ্রামবাসীদের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম পাপ্পু (৩৫) । বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় পাপ্পু গ্রামেরই এক কৃষকের ক্ষেতে মজুরির বিনিময়ে জল দিতে গিয়েছিলেন। কিন্তু রাত পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা কয়েকজন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে তাঁর খোঁজ শুরু করেন। তবে রাতে তাঁর খোঁজ পাওয়া যায়নি । শুক্রবার ভোরে পাপ্পুর মৃতদেহ ভাসতে দেখা যায় খালের জলে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত অজানা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande